তারেক কোকোসহ ডান্ডি ডায়িংয়ের ১০ পরিচালকের বিরুদ্ধে মামলা

October 2, 2012 10:19 pmViews:

বিশেষ প্রতিনিধিঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান,  আরাফাত রহমান কোকো,সদ্য প্রয়াত সাঈদ ইস্কান্দারের দুই ছেলে এক মেয়ে, স্ত্রী, এবং তারেক জিয়ার ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুন ও তার স্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে সহ ১০ ব্যক্তি ও ডান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে ঢাকার অর্থঋণ আদালতে মামলা দায়ের করেছে সোনালী ব্যাংক।

৪৫ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে মঙ্গলবার ঢাকার ১ নম্বর অর্থঋণ আদালতে মামলাটি দায়ের করা হয়। আগামী ২২ অক্টোবর এ মামলায় ব্যাংকের পক্ষে কোর্ট ফি দাখিলের দিন রেখেছেন বিচারক মো. রবিউজ্জামান।

মামলায় অভিযোগ করা হয়, ২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীরা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে ১২ কোটি টাকা ঋণ নেয়। কিন্তু ঋণ পরিশোধের সময় পার হয়ে গেলেও তারা ঋণ পরিশোধ করেনি। ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য চূড়ান্ত নোটিশ প্রদান করা হলেও বিবাদীরা কোনো ঋণ প্রদান করেননি। তাই এই মামলা করা হয়েছে।

Rank