রামগঞ্জে ২ টি ইউনিয়নের ১২ টি গ্রামে শতাধিক পরিবার আজ ঈদ উদযাপন করছে

August 19, 2012 12:46 pmViews:

রবিউল ইসলাম, লক্ষীপুর প্রতিনিধি:  পূর্ব পুরুষের প্রথা অনুযায়ী সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় ল²ীপুর জেলায় রামগঞ্চ উপজেলার নোয়াগাঁও ও কাঞ্চনপুর ইউনিয়নের প্রায় ১২  টি গ্রামের শতাধিক পরিবার আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।

জানা গেছে, রামগঞ্জ উপজেলার নোয়াগাও আংশিক, জয়পুরা, মাহিনাল, পূর্ব বিঘা কাঞ্চন পুর ইউনিয়নের কাঞ্চন পুর  গ্রাম সহ এ ইউনিয়নের আরো ৫ টি গ্রামে ৫০ পরিবার আজ রোববার সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উপযাপন করছে।

সকালে  গ্রামের ঈদগাহ ময়দান গুলোতে নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ২ নং নোয়াগাঁও ইউনিয়নের ১,২,৩, নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নাজরুমা আক্তার মোবাইলে ফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, নোয়াঁও গ্রামের মানুষ সৌদি আরবের সাথে মিল রেখেই আজ রোববার ঈদুল ফিতর উদযাপন করছে।

তিনি আরোও বলেন, সকাল ১০ টার দিকে  দক্ষিণ পূর্ব নোয়াঁও গ্রামের তালিমুল ফোরান নূরানী মাদ্রাসায় প্রাঙ্গণে মাওলানা নের্ছা আহমেদ ঈ দের নামাজ পড়ায়। পাশের অন্যান্য গ্রাম সমূহে ও ঈদ উদযাপন হচ্ছে। কাঞ্চন পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম খান, মোবাইলে জানান, তার ইউনিয়নের কাঞ্চনপুর পূর্ব বিগা গ্রাম সহ কয়েকটি গ্রামের প্রায় ৪০-৫০ পরিবার  প্রতিবছরের ন্যায় এবারও সৌদি আরবের সাথে মিল রেখেই ঈদ উদযাপন করছে।

Rank