বুয়েটের প্র-ভিসি হাবিবুর রহমানকে প্রত্যাহার; আজ থেকে ক্লাস শুরু

September 4, 2012 1:23 amViews:

বুয়েট ভিসি ও প্র-ভিসির অপসারনের আন্দোলনের মুখে শেষ প্রর্যন্ত প্র-ভিসি হাবিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। আজ থেকে ক্লাস শুরু হবে। শিক্ষা মন্ত্রীর সাথে বুয়েট শিক্ষক সমীতির নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষা মন্ত্রী। এছাড়াও িতিনি জানান মামলাগুলো তুলে েনেয়া হবে।তদন্ত হবে অনিয়মের।

এর আগে শিক্ষা মন্ত্রীর  সাথে বৈঠকে বসে আনন্দলরত বুয়েট শিক্ষক সমীতির নেতারা। রাত সাড়ে ১১টার দিকে মন্ত্রির বাসায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে যোগ দেয়  বুয়েটের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ.কে. আজাদ চৌধুরী । এই বৈঠকে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২ জন সদস্য উপস্থিত রয়েছেন।এর আগে রাত সাড়ে ৯টার দিকে শিক্ষক সমিতি নিজেরা বৈঠকে বসেন।

এদিকে গতকাল শিক্ষা সচিবের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং শিক্ষকদের অনুরোধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত স্থগিত করেছিলেন। এর আগে তারা নিজেদের শরীরের রক্ত প্রশাসনিক ভবনের সিঁড়িতে ঢেলে অভিনব প্রতিবাদ জানান এবং পলাশীর মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রাখেন।

সোমবার বেলা সোয়া ১২টায় বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা সিরিঞ্জ দিয়ে শরীর থেকে রক্ত বের করেন। পরে এই রক্ত নিয়ে তারা প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে যান। সেখানে উপাচার্যকে না পেয়ে তারা সামনের সিঁড়িতে সেই রক্ত ঢেলে দেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, এর আগে এই উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকার সময়ও রক্তপাতের ঘটনা ঘটে। এরপর সেখান থেকে তিনি চলে আসতে বাধ্য হন। এখানেও দেখা যাচ্ছে যে, তিনি মিথ্যা মামলা ও ছাত্রলীগ দিয়ে হামলা চালিয়ে বুয়েটেও রক্তপাত ঘটাতে চাইছেন। তাই আমরা নিজেরাই রক্ত সংগ্রহ করে উপাচার্যকে দিচ্ছি। সেইসাথে তার প্রতি আমাদের অনুরোধ, আমাদের রক্ত নিন এবং এখান থেকে বিদায় হোন।

Rank