বিনিয়োগকারীরা নিঃস্ব; লেনদেন বন্ধ রাখার আহবান

June 21, 2012 1:54 pmViews:

শেয়ার বার্তা: শেয়ারবাজারে বিনিয়োগ করে আমরা নিঃস্ব হয়ে গেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনিই আমাদের অভিভাবক, আপনি আমাদের বাঁচান।’ বৃহস্পতিবার বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ধর্মঘট চলাকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল ভবনের সামনে এভাবে বিলাপ করছিলেন মো. আনোয়ার হোসেন নামের একজন বিনিয়োগকারী।

অন্যান্য বিনিয়োগকারীরা বলছেন, স্মরণকালের ভয়াবহ ধারাবাহিক পতনে সর্বস্বান্ত হয়েছে সর্বস্তরের বিনিয়োগকারী ও দেশের সার্বিক অর্থনীতি। নিয়ন্ত্রক সংস্থা এসইসি, ডিএসই, বাংলাদেশ ব্যাংক এবং অযোগ্য অর্থমন্ত্রীর রহস্যজনক দ্বিমুখী নেতিবাচক ভূমিকা ও অদূরদর্শিতা বাজারের পতনকে আরো দীর্ঘস্থায়ী রূপদান করেছে। গত দুই বছর থেকে বাজারের ধারাবাহিক ভয়াবহ পতনে পুঁজি হারিয়ে ঋণের দায়ে জর্জরিত হয়ে আত্মহত্যা করেছেন অসংখ্য বিনিয়োগকারী।

তারা অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সিকিউিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।

অব্যহত দরপতনের প্রতিবাদে পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই ডিএসই’র সামনে অবস্থান নিয়েছেন ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা। বুধবার বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ‍বৃহস্পতিবার লেনদেন বয়কটের আহবান জানানো হয়।

Rank