শেষ মুহূর্তে এসে দরপতন

August 30, 2012 6:40 pmViews:

দিন শেষে সাধারণ সূচক প্রায় ৬.৫৬ পয়েন্ট বা .১৪ শতাংশ কমে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে আগের দিনের চেয়ে প্রায় ৮১ কোটি টাকা বেশি লেনদেনে হয়েছে। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক যোগ হয়েছে ১৯১ পয়েন্ট বা ৪ দশমিক ৪৮ শতাংশ, এই হার গত আট সপ্কাহে সর্বাধিক। বৃহস্পতিবার হাতবদল হয় প্রায় ৭৮৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা গত চার মাসে সর্বোচ্চ। এর মধ্যে দাম বাড়ে ১১৬টির, কমে ১৪৭টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম।

Rank