পাচারকারীর হাত থেকে রক্ষাপেল শিশু আব্দুর রেহমান
মিজানুর রহমান, ঝিনাইদহ :আব্দুর রেহমান শেখ (১১) নামের এক শিশু রক্ষা পেল পাচারকারীদের হাত থেকে। সে কৌশলে যথোর থেকে পাচারকারী সদস্যদের ফাঁকি দিয়ে পালিয়ে ঝিনাইদহ আরাপপুর বাসস্টান্ডে আসে। আব্দুর রহমান বর্তমানে ঝিনাইদহ মানবাধিকার সংস্থার হেফাজতে আছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বুধবার রাত সাড়ে নয়টার দিকে বাস থেকে নেমে শিশুটি এলো মেলো ভাবে ঘুরতে থাকে। স্থানীয় কঁচামাল ব্যাসায়ী আমিন, সাইদুর রহমান , আলমগীর ও এডভোকেট আব্দুল আলম হাই হোসেন ছেলেটিকে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঝিনাইদহ অফিসে হস্থান্তর করে। প্রাথমিক জিজ্ঞাবাদে মানবাধিকার অফিস জানতে পারে ছেলেটির পিতার নাম মোঃ মিরাজ শেখ গ্রামঃ চরবাগজুড়ি, (কালনা ঘাটের পাশে) থানা ও জেলা বলতে পারেনি। শিশুটি জানায় অজ্ঞাত এক ব্যক্তি ছেলেটিকে পাচারের উদ্দেশ্যে যশোর বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে আসে। সেখান থেকে কৌশলে ছেলেটি পাচারকারীর হাত থেকে রক্ষা পেয়ে ঝিনাইদহ চলে আসে। ঝিনাইদহের মানবাধিকার সংস্থার হেফাজতে থাকা শিশুটিকে সঠিক ঠিকানা উদ্ঘাটনের পর তার বাড়িতে পৌছে দেওয়া হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।




