মৌলভীবাজারে ঈদের জামাত অনুষ্টিত
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ধর্মীয় ভাবগাম্ভির্য পরিবেশে বিভিন্ন ঈদগাহে ও মসজিদে আদায় করা হয়েছে প্রবিত্র ঈদুল ফিতরের নামাজ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনারপর জেলা শহরের শাহমোস্তফা সড়কের টাউন ঈদগাহ ময়দানে মৌলভীবাজার পৌরসভা আয়োজিত তিনটি জামাতে জেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিগনসহ সাংসদ সৈয়দ মহসীন আলী, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ও পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন অংশ গ্রহন করেন।
অপর দিকে জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব এম এ শহীদ শ্রীমঙ্গল শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করেন। এছাড়া মৌলভীবাজার ১আসনের এমপি সাহাব উদ্দিন ও ২আসনের এমপি নবাব আলী আব্বাছ খাঁন তাদের নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়েছে।




