যশোরের অভয়নগরে বোমা হামলায় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নিহত
ইয়ানুর রহমান, যশোর প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে বোমা হামলায় উপজেলা বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম (৪৫) উপজেলা বিএনপি নেতা সাংগঠনিক সম্পাদক ও বেঙ্গল টেক্সটাইল মিল সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই বোমা হামলার ঘটনা ঘটে। প্রত্যদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে রফিকুল ইসলাম বেঙ্গল টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ল্য করে বোমা হামলা চালায়। বোমাটি তার শরীরে লেগে মাথা ও বুক ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অভয়নগর থানার ওসি আহসান হাবিব জানান, বোমা হামলায় রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে গত মাসে যশোর আদালত এলাকা থেকে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে এবং ৩ ঘন্টা পর কোতয়ালী পুলিশ শহরের ধর্মতলা থেকে তাকে উদ্ধার করে। তিন মাস আগেও সন্ত্রাসীরা একবার তার উপর বোমা হামলা চালায়। নিহত রফিকুল ইসলাম ২ পুত্র এবং ২ কন্যার জনক। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ােভ প্রকাশ করে অবিলম্বে সন্ত্রাসীদের আটকের দাবি জানিয়েছেন।#




