মন্ত্রীর আশ্বাসে সিএনজিচালিত অটোরিকশাচালকদের ধর্মঘট প্রত্যাহার
দাবি পূরণে যোগাযোগমন্ত্রীর আশ্বাস পেয়ে টানা চারদিন পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে অটোরিকশা চালকরা। আজ শনিবার রাতে সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কর্মসূচি প্রত্যাহার করার কথা নিশ্চিত করে জানান, শ্রমিকদের ১০ দফা দাবির বিষয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।



