লালমনিরহাট টয়লেটের ভিতর থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
রংপুর সংবাদদাতাঃ র্যাব-৫ রংপুর ক্যাম্পের সদস্যরা রোববার ভোরে লালমনিরহাটে অভিযান চালিয়ে ৯৫৩ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-৫ রংপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাব-৫ রংপুর ক্যাম্পের এএসপি মীর্জা গোলাম সারোয়ার সহ র্যাব সদস্যরা লালমনিরহাট জেলার কালীগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা এবং রাত্রীকালীন টহল দেয়ার এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে জেলার কালীগঞ্জ দুলালী খা পাড়া মসজিদের পার্শ্বে টয়লেটের ভেতর ৫টি চটের বস্তার ভেতর থেকে ৯৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এসময় দুজন মাদক ব্যবসায়ী পালালেও মো: আলমগীর নামের অপর মাদক ব্যবসায়ীকে র্যাব সদস্যরা আটক করে। র্যাব আরও জানায়-আটক ওই মাদক ব্যবসায়ীর বাড়ী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার চন্দনপাট (কালিরচরা) এলাকায়।




