শার্শার সাহসি সাংবাদিক জামাল খুন

June 16, 2012 12:04 pmViews:

ইয়ানুর রহমান, যশোর প্রতিনিধি: যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাহসি সাংবাদিক জামাল উদ্দীন খুন হয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে শার্শার কাশিপুর বাজারে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও চোখ উঠিয়ে হত্যা করে। এ সময় সাংবাদিক জামাল উদ্দীন ঐ বাজারের রবির চায়ের দোকানে বসে ছিলেন।

একাধিক সুত্র জানায়, রাত ১১ টার দিকে শার্শার কাশিপুর বাজারে রবির চায়ের দোকানে বসে ছিলেন সাংবাদিক জামাল উদ্দীন। এ সময় কয়েক জন সন্ত্রাসী এসে তাকে কুপিয়ে, হাত পায়ের রগ কেটে ও চোখ উপড়িয়ে হত্যা করে। এসময় স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে শার্শার বুরুজবাগান স্বাস্থ কেন্দ্রে নিয়ে যান। রাত সাড়ে ১১ টার দিকে স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার শহিদ আনোয়ার তাকে মৃত্যু ঘোষনা করেন।
জানা গেছে, সম্প্রতি মাদক ব্যবসা সঙ্ক্রান্ত বিষয় নিয়ে দৈনিক গ্রামের কাগজ পত্রিকায় রিপোর্ট করার জন্য সাংবাদিক জামাল উদ্দীনকে মাদক ব্যবসায়ীরা তাকে হুমকি দেয়। এ বিষয়ে জামাল উদ্দীন শার্শা থানায় একটি জিডি’ও করেন।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্য এ কে এম ফারুক হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের মনাক্তের চেষ্ঠা চলছে।

Rank