শিল্প প্রতিষ্ঠানকে বিদ্যুৎ সাশ্রয়ের অনুরোধ :ব্যবসায়ীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
গোলাম ফারুক দুলাল :বিদ্যুৎ ঘাটতি কমাতে শিল্প প্রতিষ্ঠানসমূহকে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বোরো মৌসুমে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আগামী কিছুদিনের জন্য এ কার্যক্রম পরিচালনা করার বিষয়টি নিশ্চিত করেছেন পিডিবি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রইস উদ্দিন সরকার।
এদিকে প্রতিদিন ১২ ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার না করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বলে আশংকা করছেন ব্যবসায়ীরা। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
পিডিবি চট্টগ্রামের সুত্র জানায়, বিদ্যুৎ ঘাটতি কমাতে সারা দেশেরই শিল্প মালিকদের বিদ্যুৎ ব্যবহার কম করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বোরো মৌসুমে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে মন্ত্রণালয়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠানসমূহকে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বোরো মৌসুম আর বেশি দিন নয়, আগামী ১৫ থেকে ২০ দিন। এ অল্প কিছুদিনের জন্য বিদ্যুৎ ব্যবহার কম করার অনুরোধ করা গেছে মাত্র।
সুত্র আরো জানায়, এমনিতে গরমের সময় বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি পায়। পর্যাপ্ত উৎপাদন না হওয়ায় এ পর্যন্ত লোডশেডিং’র মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থাপনা করার চেষ্টা চেস্টা চালান হচ্ছে ।তবে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ পেলে এবং নতুন নির্মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হলে বিদ্যুৎ ঘাটতি কমে যাবে। এবার বিদ্যুৎ উৎপাদন কিছুটা বৃদ্ধি পাওয়ায় গ্রীষ্ম মৌসুমে অন্যান্য বারের তুলনায় লোডশেডিং কম হবে।
চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি মোর্শেদ মুরাদ ইব্রাহিম বলেন, ‘ভারি শিল্প প্রতিষ্ঠানসমূহ তিনটি শিফটে ২৪ ঘন্টাব্যাপী উৎপাদনে থাকতে হয়। এর মধ্যে ১ ঘন্টার জন্য কারখানা বন্ধ থাকলে কোটি কোটি টাকার লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের। শুধু তাই নয়, কারখানায় উৎপাদন বন্ধ থাকলে এক তৃতীয়াংশ পণ্য বাজারে না আসলে বাজারে সংকট সৃষ্টি হবে। পণ্যের দাম বাড়বে, নৈরাজ্য সৃষ্টি হবে।’
করবো যাতে দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।’ ঢাকার শিল্প কারখানাগুলোতে এ ধরনের ব্যবস্থা নেয়নি পিডিবি। অথচ চট্টগ্রামের ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি অনুসরন করা হচ্ছে বলে ব্যবসায়িরা জানান।




Leave a Reply