পদত্যাগ করলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত

April 16, 2012 1:37 pmViews: 1
Print Friendly and PDF

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত পদত্যাগ করেছেন। আজ সোমবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ৭০ লাখ টাকা কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়া রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এর সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করে সুষ্ঠু তদন্তের স্বার্থে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে তলব করেছিলেন অর্থ কেলেঙ্কারীতে ফেঁসে যাওয়া রেলমন্ত্রি সুরঞ্জিত সেন গুপ্তকে । প্রধানমন্ত্রী শনিবার তুরস্ক থেকে দেশে ফিরলেও রীতি অনুযায়ী বিমান বন্দরে হাজির ছিলেন না সুরঞ্জিত বাবু । এরপর প্রধানমন্ত্রির নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও হাজির ছিলেন না রেলমন্ত্রি । কিন্তু রবিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী, রেলমন্ত্রিকে তলব করলে আড়াল থেকে বের হয়ে আসেন সুরঞ্জিত গুপ্ত । আর এতেই সুরঞ্জিত বাবুর ভবিষ্যৎ নিয়ে হাওয়ায় নানান গুজব ছড়িয়ে পড়েছে ।

একটি সূত্র জানায়, রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবভনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে দেখা করতে গেলে সেখানেও সুরঞ্জিতের বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রী দলের সিনিয়র কয়েকজন নেতাকে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার বিষয়টি জানিয়ে বলেন, সেই আলোচনার ভিত্তিতেই তাকে গণভবনে ডেকেছি।
রোববার রাত সাড়ে আটটার দিকে রেলমন্ত্রি প্রধানমন্ত্রীর বাসভবন যান । প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় সুরঞ্জিত সেনগুপ্তের সাথে দেখা করতে কিছুটা বিলম্ব হয় । ঐ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রি প্রায় আধা ঘন্টা সুরঞ্জিত বাবুর সাথে কথা বলেন । রাত ১০টা ২২ মিনিটে গণভবন থেকে বের হন তিনি। আনোলাচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তকে পদত্যাগ করার জন্য বলে দিয়েছেন এমনটাও ধারনা করছেন সংশ্লিষ্ট একাধিক নেতা। তবে বের হয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি। যা থেকে ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রির নিকট হতে ভালো কোন সংবাদ তিনি সাংবাদিকদের জন্য নিয়ে আসেন নি । অথচ গত কয়েকদিন রেলমন্ত্রি একের পর এক সাংবাদিক সম্মেলন করে নিজের সবপক্ষে যুক্তি তুলে ধরেছেন ।

সুরঞ্জিত সেনগুপ্ত বের হওয়ার পরপরই গণভবন থেকে বের হন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে তিনি আলোচনার সময় উপস্থিত ছিলেন কী না তা জানা যায়নি।
এর আগে শনিবার তুরস্ক সফর শেষ করে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী গণভবনে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে রেলওয়ের দুই কর্মকর্তা ও রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) গাড়ি বিপুল পরিমাণ টাকাসহ বিজিবির সদর দপ্তর পিলখানায় আটকের ঘটনায় সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নিজেও এ ঘটনায় ক্ষুব্ধ হন। তিনি নেতাদের জানান, রেলমন্ত্রীকে তিনি ডাকবেন। তাঁর সঙ্গে কথা বলবেন।
সূত্র জানায়, এ ঘটনায় আওয়ামী লীগ ও সরকারের একটি বড় অংশ সরকারের ভাবমূর্তি রক্ষায় রেলমন্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষে প্রধানমন্ত্রীর কাছে মত প্রকাশ করেন।

Leave a Reply

You must be logged in to post a comment.

Leave a Reply

Rank