আগুনে পুড়ে নিহত বাস চালকের পরিবারকে অনুদান বিতরণ

April 28, 2012 11:11 am
Print Friendly and PDF

শরিফুল ইসলাম হিরণ, খুলনা : গত ২১এপ্রিল ঢাকায় হরতালের আগের দিন বাসে অগ্নিসংযোগে নিহত হন বাস চালক বদর আলী বেগ। নিহতের পরিবারের সদস্যদের স্বাবলম্বী করার লে আজ সকালে বদর আলী বেগের গ্রামের বাড়ি ফুলতলা উপজেলার দামোদর গ্রামে খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ নিহতের স্ত্রীর হাওয়া বেগমের হাতে নগদ পঁয়ত্রিশ হাজার টাকা প্রদান করেন।

শোকাহত পরিবারের পাশে জেলা পরিষদের প্রশাসক কিছু সময় অবস্থান করেন এবং ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। তিনি নিহতের তিন ছেলে-মেয়ের লেখাপড়া এবং সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দুই ল টাকার অনুদান প্রদানের আশ্বাস দেন।
এসময় নিহতের স্ত্রী হাওয়া বেগম তার স্বামী হত্যার বিচার চান।

এসময় জেলা প্রশাসক মোঃ জমসের আহাম্মদ খন্দকার ,ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী আব্দুল হাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান শামসুর নাহান কুমকুম, দামোদর ইউপি চেয়ারম্যান জাকিয়া হাছিন বিনা প্রমূখরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

You must be logged in to post a comment.

Leave a Reply

Rank