শ্রেনী বিশেষ ব্যাক্তিদের কাছে জিম্মি পুজিঁ বাজার
শেয়ার বার্তা: ধারাবাহিকভাবে পূজিবাজারে অযৌক্তিকভাবে সূচকের পতন চলছেই। এতে করে সাধারন বিনিয়োগকারীদের মধ্যে সেই আগের ভিতী চলে আসছে বলে মনে করছে বিশ্লেসকরা। গত বছর পুরোটাই ছিল শেয়ার বাজারের ধসের বছর। অনেক বিনিয়োগকারীই এতে নি:শ্ব হয়ে গেছেন। অনেকে পূজিঁ হারিয়ে আত্নহত্যার পথ বেছে নিয়েছেন।
সাধারন বিনিয়োগকারীরা শ্রেনী বিশেষ ব্যাক্তিদের কাছে জিম্মি হয়ে পরেছে। সরকার এদেরকে সনাক্ত করতে না পারলে এই বাজার কখনই ঘুরতে পারবেনা বললেন মাসুম নামের এক ক্ষুদ্র বিনিয়োগকারী । শ্রেনী বিশেষ ব্যাক্তিরা একটা সিন্ডিকেট তৈরি করে নিয়েছে। এরা বিভিন্নভাবে বাজারে গুজব ছড়িয়ে শেয়ার বিক্রি করার জন্য বিনিয়োগকারীদের প্রভাবিত করে।
ঢাকার বিভিন্ন শেয়ার হাউজে ঘুরে দেখা গেছে কোন একটি শেয়ারের গুজববেরখবর ক্ষনিকের মধ্যে হাউজগুলোতে পৌছে যাচ্ছে।
সিন্ডিকেট করে শেয়ারের দাম কমিয়ে তা কেনার চেষ্টা করছেন তারা। এতে প্রতিদিনই শেয়ারর দাম ও সূচক কমছে। নিজের পুঁজি হারানোর পর ঋণ শোধ করতে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক বিনিয়োগকারীদের চাপ দিচ্ছে। ঋণ শোধ করতে না পারায় অনেক প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের না জানিয়ে তাদের শেয়ার ফোর্সড সেল করে দিচ্ছে।
এদিকে, পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা।বাংলাদেশে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের ব্যানারে বিনিয়োগকারী মঙ্গলবার দুপুর ১২টায় দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ডিএসইরি মূল ফটকের সামনে জড়ো হয়ে এসইসির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ থেকে এসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন বিনিয়োগকারীরা।




Leave a Reply