তৃণমূল নেতাদের প্রতি হাসিনা : কোন্দল মেটান, দলকে শক্তিশালী করুন

June 16, 2012 8:40 pmViews:
Print Friendly and PDF

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের তৃণমূল পর্যায়ে বিরাজমান অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ফেলে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থায় চিড় ধরে- এমন কিছু না করতেও তিনি তৃণমূল নেতাদের সতর্ক করে দিয়েছন। আজ (শনিবার) গণভবনে দলের ঠাকুরগাঁও জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সতর্কতা উচ্চারণ করেন।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী ও কাজী জাফর উল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস এবং কার্যনির্বাহী সংসদের সদস্য এনামুল হক শামীম ও সুজিত রায় নন্দী।

তৃণমূল নেতাদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগের প্রতি জনগণের যে আস্থা ও বিশ্বাস রয়েছে তা ধরে রাখতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণের আস্থা ও বিশ্বাসে চিড় ধরে।” আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলন দ্রুত শেষ করারও তাগিদ দেন তিনি।

আওয়ামী লীগ ক্ষমতার প্রথম তিন বছরে নির্বাচনী ইশতেহার অনুযায়ী যতটুকু কাজ করার কথা তার চেয়ে বেশি করেছে -এমন দাবি করে তিনি বলেন, “ইনশাল্লাহ বাকী সময়ের মধ্যে আরো বেশি করা হবে।”

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার সমালোচনা করায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, “প্রধানমন্ত্রী হয়ে আপনি কালো টাকা সাদা করেছেন। আপনার ছেলেরা কালো টাকা সাদা করলো। আপনি এখন এর সমালোচনা করেন কীভাবে?” সৌজন্যে: রে.তে.

Leave a Reply

You must be logged in to post a comment.

Leave a Reply

Rank