দিনের লেনদেন শেষে সূচক ৪৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬শ ৮২ হয়েছে
শেয়ার বার্তা: সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কর্মদিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে সূচক ৪৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬শ ৮২ হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩০ টির, কমেছে ১৩২ টির এবং অপরিবর্তিত আছে ৯টির দাম। লেনদেন হয়েছে মোট ৯শ’ ৪৬ কোটি টাকার।
সকালে লেনদেন শুরুতে সূচকের কিছুটা উর্ধ্বমুখী প্রবনতা থাকলেও এক ঘন্টার ব্যবধানে তা কমতে শুরু করে। শেষ পর্যন্ত সে কমার ধারাই অব্যাহত ছিল।




Leave a Reply