ইসলাম অবমাননার দায়ে পাকিস্তানে টুইটার নিষিদ্ধ

May 20, 2012 8:44 pmViews:

ইসলাম ধর্মের অবমাননা করায় পাকিস্তানে সামাজিক যোগাযোগের মাধ্যম ‘টুইটার’ বন্ধ করে দেয়া হয়েছে। টুইটারে ইসলামবিরোধী ছবি প্রকাশ করায় তা নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান টেলিকমিউনিকেশনস অথরিটির চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন।

মহানবী (সা.) এর ছবি নিয়ে পোস্ট দেয়ার একটি ন্যক্কারজনক প্রতিযোগিতার আয়োজন করেছিল ফেইসবুক। ফেইসবুকের এ প্রতিযোগিতার বিষয়াবলী টুইটারে প্রকাশ করা হয়েছিল এবং পাকিস্তান সরকারের প্রতিবাদের পরও টুইটার তা সরিয়ে নিতে অস্বীকার করায় ইসলামাবাদ এ ওয়েব সাইটকে বন্ধ করে দেয়। মোহাম্মদ ইয়াসিন বলেন, ফেইসবুক পাকিস্তানের উদ্বেগকে আমলে নিলেও টুইটার তা করেনি।

২০১০ সালে একই ধরনের প্রতিযোগিতার আয়োজন করায় দু’সপ্তাহের জন্য ফেইসবুক বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। (রে.তে.)

Rank