ভারতের গুজরাটে মুসলিম বিরোধী দাঙ্গার দায়ে সাবেক মন্ত্রীর ২৮ বছর কারাদণ্ড

August 31, 2012 6:49 pmViews:

ভারতের গুজরাট রাজ্যের চাঞ্চল্যকর নারোদা পাটিয়া’র মুসলিম বিরোধী দাঙ্গায় জড়িত থাকার দায়ে রাজ্যেটির ক্ষমতাসীন বিজেপি’র সাবেক মন্ত্রী মায়া কোডনানির ২৮ বছর এবং বজরং দলের নেতা বাবু বজরঙ্গিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে  আহমেদাবাদের বিশেষ আদালত । এ ছাড়া, এর আগে দোষী সাব্যস্ত বাকি ৩০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।   এই আদালত গত বুধবার কোডনানি ও বজরঙ্গিসহ ৩২ জনকে দোষী সাব্যস্ত করেছিলো। খবর; রে.তে.

ওই রক্তক্ষয়ী  দাঙ্গার সময় থেকে এখন পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী রয়েছেন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি নেতা নরেন্দ্রমোদি। দাঙ্গার সময় মোদি সরকারের নারী ও শিশু উন্নয়নমন্ত্রী ছিলেন কোডনানি এবং তিনি বিজেপির বিধায়কও ছিলেন। মুসলমান বিরোধী দাঙ্গায় জড়িত থাকার দায়ে ভারতে এই প্রথম কোনো সাবেক মন্ত্রীকে শাস্তি দেয়া হলো।

২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি গুজরাটের নারোদা পাটিয়া’তে মুসলমান বিরোধী দাঙ্গা চলাকালে উগ্রবাদী হিন্দুরা ৯৭ জন মুসলমানকে নির্মমভাবে হত্যা করে। রাজ্যের গোধারা স্টেশনে একটি ট্রেনে আগুন লাগার একদিন পর নারোদা পাটিয়া’য় মুসলমান বিরোধী দাঙ্গা উস্কে দেয়া হয়। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ ওই দিন বন্‌ধ আহ্বান করায় নারোদা পাটিয়া’য় উগ্র হিন্দুদের ব্যাপক সমাবেশ ঘটে এবং এক পর্যায়ে তারা নিরস্ত্র এবং নিরীহ মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

এই চাঞ্চল্যকর মামলার তদন্ত শুরু হয় নৃশংস ওই হত্যাকাণ্ডের সাত বছর পর ২০০৯ সালে এবং সে সময় ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আদালত এদের মধ্য থেকে ২৯ জনকে বেকসুর খালাস দেয় এবং    শুনানি চলাকালে বিজয় শেঠি নামের এক আসামীর মৃত্যু ঘটে।

Rank