আমাদের পথ চলার এক বছর! শুভ নববর্ষ – ১৪১৯
দেখতে দেখতে পুরো একটা বছর পার হয়ে গেল আমাদের। দেশে এবং দেশের বাইরের অনেক পাঠক, সাংবাদিক সহ নানা পেশার মানুষের ভালবাসায় পরিপূর্ণ আমাদের বিডি২৪লাইভ ডট কম। শুরু থেকেই প্রচুর ভালবাসা পেয়ে আসছে বিডি২৪লাইভ ডট কম।
শুরুর কথা: ১৪ মে বিডি২৪লাইভের ডোমেইন রেজিষ্ট্রেশন হলেও মূলত এর চিন্তা-ভাবনা শুরু হয়েছিল ১৪ই এপ্রিল থেকেই। দিনটি ছিল আজকের দিনের মতই পহেলা বৈশাখের দিন। গত পহেলা বৈশাখের এক পরন্ত বিকালে এক দল তরুন আড্ডা দিচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে। সাথে ছিল বিডি২৪লাইভ ডট কমের পরিচালক জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক মাহফুজ, সম্পাদক আমিরুল ইসলাম, ব্যাবস্থাপনা সম্পাদক মিজানুর রহমান সহ আরো কয়েকজন।
কথা হচ্ছিল দেশের মিডিয়া এবং এর ভবিষৎ নিয়ে। মূলত দেশের মিডিয়ার বর্তমান একটি পরিবেশ এবং পরিস্থিতির উপর ভিত্তি করে একটি ভিন্ন ধারা তৈরির প্রতয় নিয়ে বিডি২৪লাইভ ডট কম তৈরির ভাবনা তৈরি হয়। এর পর সিন্ধান্ত হল জিনিয়াল প্রা: লি: এর অধিনস্ত একটি প্রতিষ্ঠান তৈরি হবে বিডি২৪লাইভ ডট কম।
এর পর শুরু হয় সংবাদকর্মি সংগ্রহ। আমাদের মহৎ উদ্দেশ্য দেখে প্রচুর সাড়া দেয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তারা আমাদের সাথে একাত্ততা প্রকাশ করে এবং সংবাদ প্রেরন করে।
কেন বিডি২৪লাইভ ডট কম? : বিডি২৪লাইভ ডট কম! এর শুরুটাই একটি মহৎ উদ্দেশ্য নিয়ে। দেশ এবং দেশের মানুষের কথা বলবে ২৪ ঘন্টা এই ছিল উদ্ধেশ্য। দেশের মিডিয়াগুলো মূলত ব্যাস্ত থাকে রাজনৈতিক সংলাপ বা মন্তব্য সংগ্রহে। এছাড়াও আমাদের দেশে সব ধরনের মিডিয়ার আবির্ভাব ঘটে তাদের কোম্পানির পিঠ বাচানোর জন্য। প্রতিটা মিডিয়ার পিছনে কাজ করে একটি রাজনৈকিত দল বা গোষ্ঠি। এবং মিডিয়াগুলোর পিছনে শক্তিও হচেছ রাজনৈতিক দল। মিডিয়াগুলো ঢাকার সংবাদ ভিত্তিক তৈরি হয়।
রাজনৈতিক ব্যাক্তির বক্তব্যকে প্রাধান্য দিয়েই সংবাদ পরিবেশন করে থাকে আমাদের দেশের মিডিয়। ঢাকা কেন্দ্রিক আমাদের এই দেশের মিডিয়াগুলো সচিবালয়, মন্ত্রনালয়, রাজনৈতিক কাযালয়ের সংবাদের মধ্যেই সিমাবদ্ধ বলে মনে হয়।
সে ক্ষেত্রে বিডি২৪লাইভ ডট কম সম্পূর্ন ব্যাতিক্রম। পুরো দেশ জুড়ে আছে আমাদের চৌকস সাংবাদিকবৃন্দ যারা তুলে ধরছে বাংলাদেশের আনাচে কানাচে থাকা সংবাদ। যখনই ঘটনা তখনই আমরা।
বর্তমান অবস্থান: বাংলা ভাষাভাষিদের কাছে অনলাইন পত্রিকা হিসেবে বিডি২৪লাইভ ইতিমধ্যে তাদের মধ্যে জায়গা করে নিয়েছে বলা যায়। বর্তমানে বিডি২৪লাইভ ডট কমের সার্বিক সম্পাদনার দায়িত্বে আমিরুল ইসলাম, ব্যবস্থাপনার দায়িত্বে আছে মিজানুর রহমান, অস্থায়ীভাবে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন গোলাম ফারুক দুলাল, সহ-সম্পদকের দায়িত্বে আছেন আবু তালেব, আইটি বিভাগে আছে আশরাফুল ইসলাম।
এছাড়াও ৬৪ জেলা এবং উল্লেখযোগ্য উপজেলা সহ আমাদের সাংবাদিক রয়েছে প্রায় ১০২ জন।
যাদের কাছে কৃতজ্ঞ: বিডি২৪লাইভ ডট কম দেশ এবং দেশের বাহিরের সকল পাঠক, সাংবাদিক সহ সকল স্থরের মানুষের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের সংবাদিকদের কাছে বিডি২৪লাইভ ডট কম কৃতজ্ঞ। বিডি২৪লাইভ ডট কম একটা পরিবার, যে পরিবারের সদস্য আমাদের সকল সাংবাদিক, কলাকৌশলি, বিজ্ঞাপন দাতা সহ সকল স্থারের মানুষ।
আমাদের ভবিষৎ পরিকল্পনা: শুধুমাত্র সাংবাদিকদের ভালবাসা বিশ্বাস নিয়ে আমাদের বিডি২৪লাইভ ডট কম চলছে। একটি মিডিয়া চলার পথে অনেক বাধা আসবে এটাই স্বাভাবিক। আসা করি আমরা এই বাধাকে দূর করে সামনের দিকে এদিয়ে যেতে পারব। আমাদের চলার পথে সব সময় নতূনত্ত্ব নিয়ে আসবে বিডি২৪লাইভ ডট কম। আধুনিকতার সাথে তালমিলিয়ে চলবে বিডি২৪লাইভ ডট কম।
আমাদের ওয়েব এ পর্যায়ক্রমে চাকুরীর খবর এবং শ্রেনীবদ্ধ বিজ্ঞাপন নামে দুটি বিভাগ চালু হবে। চাকুরীর খবর বিভাগে দেশ এবং দেশের বাইরের বিভিন্ন ধরনের চাকুরীর খবর উপস্থাপন করা হবে। শ্রেনীবদ্ধ বিজ্ঞাপন পাতায় খুব কম খরচে বিজ্ঞাপন দেবার সুযোগ থাকবে।
এছাড়া ভবিষৎ এ ফেইসবুক কিংবা টুইটারের মত একটি সোস্যাল বা সামাজিক ওয়েব সাইটের মত করে একটি ক্যাটাগড়ি তৈরি করা হবে।
শেষ কথা: বিডি২৪লাইভ ডট কম চলছে তার আপন গতিতে। বিবেক এবং নৈতিকতার পরিবর্তনে বিশ্বাসী বিডি২৪লাইভ ডট কম। আমাদের চলার পথে সকলের সব ধরনের সহযোগীতা কামনা করছি। বিজ্ঞাপন দাতারা বা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন প্রদান করে আমাদের একটি মহৎ উদ্দেশ্যকে স্বাগত জানাতে পারে।
পরিশেষে বিডি২৪লাইভ ডট কমের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।




