নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে সপ্তম শ্রেনীর ছাত্র রাজু (১৩) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, অভিভাবক ও কর্তৃপক্ষ। তারা রাজু মৃত্যুকে হত্যা হিসাবে অভিহিত করে এর বিচার ও অবৈধ যানবাহত চলাচল বন্ধের দাবীতে মঙ্গলবার থেকে নির্ধরিত ৬ষ্ঠ থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরিক্ষার স্থগীত করেন।
বেলা ১১ টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি বদরুল আলম। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক শাহজাহান আলী জমাদ্দার, সহকারি প্রধান শিক্ষক আব্দুল জলিল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা হেলালুজ্জামান। পরে কালো ব্যচ ধারন করে বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী মৌন মিছিল করে রাজু হত্যার বিচার ও অবৈধ যান বহন বন্ধের দাবি জানান।
উল্লেখ্য,সোমবার নলছিটি-মানপাশা সড়কে সিদ্ধকাঠি নামক স্থানে মিটি ট্রাকের ধাক্কায় রাজুর মৃত্যু হয়।




