নাজিরপুরে ুদে হোটেল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি: নাজিরপুর উপজেলার চরমাটিভাঙ্গা গ্রামের হাবিবুর রহমান ফরাজী থানায় অভিযোগ করেছেন যে,তিনি মাটিভাঙ্গা বাজারে ৫/৬ মাস পূর্বে ঘর ভাড়া নিয়ে হোটেল ব্যবসা করে আসছেন। চরমাটিভাঙ্গা গ্রামের দিপুু শেখ ও সামাদ শেখ মাঝে মাঝে তার হোটেলে এসে মাস্তানী কায়দায় টাকা ধার চায়। টাকা ধার না পেয়ে তারা উত্তেজিত ভাষায় তাকে গালিগালাজ করে। এমনিভাবে বিগত ২৮ মার্চ দিপু শেখ তার দোকানে এসে ১লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে ব্যবসা বন্ধ করতে হুকুম দেয়। হাবিবুর রহমান ফরাজী বিষয়টি এলাকার গন্যমান্য ব্যাক্তিদের জানিয়ে রাখেন। এতে আরও প্তি হয়ে দিপু ও সামাদ ২ মে তার হোটেলে এসে পূনঃরায় ১লাখ টাকা চাঁদা দাবি করে। হাবিবুর রহমান ফরাজী অপারগতা প্রকাশ করলে তাকে হোটেল থেকে টানা হেচড়া করে বাইরে এনে বেদম প্রহার করে। ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। তিনি ন্যায় বিচার দাবি করে বলেন সন্ত্রাসীদের জন্য সাধারন ব্যবসা করাও যাচ্ছেনা।




