পীরগঞ্জে স্কুল শিক খুন

May 4, 2012 9:31 pmViews:

গাইবান্ধা প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলায় ভেন্ডাবরি এলাকায় ইটভাটা মালিক ও স্কুল শিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভীম শহর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক ছিলেন। শুক্রবার সকালে উপজেলার শাল্টি শিবারপাড়া চৌপথি এলাকা সংলগ্ন ভুট্ট তে থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় ত-বিত লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভীমশহর গ্রামের তবারক হোসেনের পুত্র এনামুল হক (৪৬) বৃহস্পতিবার স্কুল শেষে তার নিজস্ব ইট ভাটা পরিদর্শন শেষে রাত অনুমানিক ৯টার দিকে মোটরসাইকেল যোগে তিনি বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। শুক্রবার সকালে তার ইট ভাটা সংলগ্ন একটি ভুট্টা তে থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হাত-পা বেঁধে, পেটে ও বুকে এলোপাথড়ি ছুড়িকাঘাত করে ওই স্থানে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে যে স্থনে তার লাশ পাওয়া গেছে সেখানে কোন রক্তের দাগ না থাকলেও টুপি ও জুতা পাওয়া গেছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।

Rank