মৌলভীবাজারে যুবদল নেতার বিদায় সংবর্ধনা
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার মনুমূখ ইউনিয়ন যুবদলের সভাপতিকে বিদেশ গমন উপল্েয বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ইউনিয়ন যুবদলের উদ্যোগে শুক্রবার বিকালে সরকারবাজারস্থ আল মাহমুদ কমিউনিটি সেন্টারে বিদায় সংবর্ধিত করা হয়।
ভারপ্রাপ্ত সভাপতি মিছলু আহমদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আশিক মোশারফ। বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনু, থানা যুবদলের আহ্বায়ক শামীম জাফর, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আনিছুজ্জামান বায়েছ, সদর থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক মিলাদ হোসেন, তোফায়েল আহমদ চৌধুরী, মনুমুখ ইউনিয়ন বিএনপির সভাপতি আং হেকিম, খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজা মিয়া, যুবদল নেতা চান মিয়া, থানা ছাত্র শিবিরের সভাপতি ময়নুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ১৮ দলীয় জোটের নেতারা।



