রাউজানের নোয়াপাড়ায় অগ্কিাণ্ডে কলোনীর ১২ বসতঘর পুড়ে ছাই
এস.এম. ইউসুফ উদ্দিন রাউজান থেকে ঃ চট্টগ্রামের রাউজানে এক অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার রাত ৮ টার দিকে উপজেলার নোয়াপাড়া পথেরহাটের উত্তর পার্শ্বের কত্তার দিঘীর পাড়ের মোঃ শরিফের কলোনীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত পোনে ৯টার দিকে এ রির্পোট লেখা পর্যন্ত কালুরঘাট ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। স্থানীয় প্রত্যদর্শী একে বাবর জানান, ঐ কলোনির সোলেমানের ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে কলোণীর টিন শিডের ১২ টি ঘর পুড়ে যায়। এতে তাদের প্রায় ১০ ল টাকার য়তি হয়েছে বলে তিগ্রস্তদের দাবী। কলুরঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



