চুয়েটে প্রথম বর্ষের ক্লাস ১৮ মার্চ শুরু হচ্ছে না

March 12, 2012 4:29 pmViews:

এস.এম. ইউসুফ উদ্দিন, রাউজান থেকে : রাউজানে অবস্থিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ২০১১-১২ শিক্ষাবর্ষের লেভেল-১, øাতককোর্সের বিভিন্ন বিভাগের ক্লাস আগামী ১৮মার্চ  রবিবার থেকে শুরু হচ্ছে না। ক্লাস শুরুর এ তারিখ স্থগিত করা হয়েছে। আজ  ১১ মার্চ রোববার চুয়েটের সকল ডীন, বিভাগীয় প্রধানগণের সমন্বয়ে সভায় প্রথম বর্ষের ক্লাস শুরু তারিখ স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।  চুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো: সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জারি করা হয়।  উল্লেখ্য, ভিসি নিয়োগের দাবীতে গত ৪ মার্চ থেকে চুয়েটে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা লাগাতার ক্লাস বর্জনে থাকার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Rank