তিন জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করল ‘অনুভব’

June 29, 2012 11:46 pmViews:

ফরিদ আহমেদ: লালমনিরহাটে বানহার্ডট্ কিন্ডার গার্ডেন স্কুলের হলরুমে সকাল ১০ ঘটিকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনুভব’ এর উদ্যোগে তিন জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে তাদের এইচ. এস. সি ১ম বর্ষের বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গরীব ও মেধাবী তিন শিক্ষার্থী হলেন মোছা. জেসমিন আক্তার, মো. সুজন মিয়া ও শ্রী অর্জুন চন্দ্র রায়। মোছা. জেসমিন আক্তার ও শ্রী অর্জুন চন্দ্র রায় বিজ্ঞান বিভাগ থেকে এবং মো. সুজন মিয়া মানবিক বিভাগ থেকে এ বছর এস. এস. সি. পরীক্ষায় জি.পি.এ ৫ পেয়েছে। অনুষ্ঠানে ‘অনুভব’ স্বেচ্ছাসেবী সংগঠনটি ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

অনুষ্ঠানে অনুভবের সদস্যবৃন্দ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এ. এস. এম শামসুজ্জোহা, জনাব কমল কৃষ্ণ সাহা, এ্যাডভোকেট মো. নজরুল ইাসলাম, এ্যাডভোকেট ময়জুল ইসলাম (ময়েজ), ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, জনাবা স্বপ্না জামান, সুপেন্দ্রনাথ দত্ত প্রমুখ।

Rank