বিয়ে করবেন আশরাফুল

July 14, 2012 3:25 pmViews:

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ক্রিকেট দলে সিনিয়র ক্রিকেটার বলতে মাশরাফি, রাজ্জাক আর আশরাফুলই শীর্ষে। এর মধ্যে মাশরাফি তো বহু আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন। আর এই তো মাত্র দু’দিন হল রাজ্জাক বিয়ে করলেন। সিনিয়র ক্রিকেটারের মধ্যে আশরাফুলই বাকি আছেন।

এবার কি বিয়েটা সত্যিই করবেন আশরাফুল? সাংবাদিক রা জানতে চান আশরাফুলের কাছে আয়ারল্যান্ড সফরে যাবার আগে। তিনি জবাবে বলেন,‘ভাই মেয়ে তো কম দেখলাম না। কিন্তু কেন যেন সব কিছু সঠিক মতো হচ্ছে না। তবে এবার ইউরোপ সফর থেকে এসে চেষ্টা করব বিয়েটা সেরে ফেলতে। সেভাবেই বাবা-মাকে বলেছি। বাকিটা ওপরওয়ালার হাতে।’ আপনি কেমন মেয়ে খুঁজছেন বিয়ের জন্য? জবাবে আশরাফুল বলেন, ‘কেমন আবার! দেখতে সুন্দর, সামাজিক, আচারন-আচরণে ভাল। আর অবশ্যই কলেজের গন্ডি পেরিয়ে এসেছে এমন মেয়েই বিয়ের জন্য বাবা-মা খুঁজতেছে।’

Rank