চাঁপাইনবাবগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন উদ্ধার ॥ গ্রেফতার ১
আব্দুর রব নাহিদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জস্থ ৩৯ বডার গার্ড বাংলাদেশের সদস্যরা অভিযান চালিয়ে পৌনে ৪ কেজি হেরোইনসহ ১ জনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের কোদালকাটি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরিফুল ইসলাম (২৫)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বডার গার্ড বাংলাদেশের নিয়ন্ত্রনাধীন ৯ ব্যাটালিয়নের সদস্যরা বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান চালায়। এসময় কোদালকাটি মাঠ সংলগ্ন ভুট্টা েেতর পাশ থেকে একটি বস্তায় থাকা ৩৯ টি প্যাকেটে ৩ কেজি ৭’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এঘটনায় ১জন আটক হয়েছে। এব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।




